কৃষকবান্ধব সরকারপ্রধান শেখ হাসিনা: প্রাণিসম্পদমন্ত্রী

আপডেট: July 24, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, শেখ হাসিনা একজন কৃষকবান্ধব সরকারপ্রধান। তারই উদ্যোগে এদেশের কৃষকরা আজ বিনামূল্যে সার, বীজ, কিটনাশকসহ মূল্যবান কৃষি যন্ত্রপাতি পাচ্ছেন। কৃষকদের ভর্তূকি দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতারা অসহায় কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছে।অথচ গত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে এদেশের কৃষকরা সার ও সেচ কাজে বিদ্যুৎ দাবি করতে গিয়ে কানসার্টে কৃষককে গুলি করে হত্য করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বিনা মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণকালে এসব কথা বলেন।মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশ আজ মৎস্য সম্পদে স্বয়ংসম্পূর্ন। বাংলাদেশ আজ বিশ্বের দ্বিতীয় মৎস্য রফতানীকারক দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। পৃথিবীর ৮০ ভাগ ইলিশ আজ এদেশের নদ-নদীসহ বঙ্গোপসাগরে উৎপাদন হচ্ছে।

পরে মন্ত্রী উপজেলা প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের ৮ জন মাঠ কর্মীকে বাইসাইকেল প্রদান করেন। এ সময় ১১ জন খামারিকে ঘর, গো-খাদ্যসহ বিভিন্ন উপকরন বিতরণ করেন। পরে মন্ত্রী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, জেলা পরিষদের নির্বাহী রেবেকা খান, জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক চিন্ময় রায়, অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ মাইনুল, উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন খান প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network