১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

কেরানীগঞ্জে র‌্যাব-পুলিশের আরও ৮ সদস্য করোনায় আক্রান্ত

আপডেট: মে ৬, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক :: ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় একদিনে নতুন করে র‌্যাব ও পুলিশের আরও ৮ সদস্যের করোনা ভাইরাস ধরা পড়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২৩৫ জনে দাঁড়িয়েছে।নতুন আক্রান্তদের মধ্যে র‍্যাব-১০-এর সাতজন ও কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ সদস্য একজন।

মঙ্গলবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন জানান, ২৬ থেকে ৪৮ বছর বয়সী নতুন আক্রান্তরা সবাই পুরুষ। এ নিয়ে র‍্যাব-১০-এর সদস্য আক্রান্ত হলো ৩১ জন। মডেল থানার মোট পুলিশ সদস্য আক্রান্ত হয়েছে ২৯ জন।মঙ্গলবার বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত বিভিন্ন সময়ে আসা পরীক্ষার ফলের মাধ্যমে একদিনে নতুন করে ওই আটজন রোগী শনাক্তের কথা জানা গেছে।

নতুন আক্রান্তদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে ডা. মোবারক জানান, কেরানীগঞ্জে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।করোনায় আক্রান্ত হয়ে কেরানীগঞ্জে এ পর্যন্ত মৃত্যু হয়েছে আটজনের। সুস্থ হয়েছেন মোট ১২ জন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network