শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

ক্যাপ্টেন মোয়াজ্জেমের ব্যক্তিগত অর্থায়নে উজিরপুর – বানারীপাড়া উপজেলায় খাদ্য সহায়তা অব্যহত

আপডেট: May 18, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

 

নাজমুল হক মুন্না।।”মহামারীর দুর্যোগেতে সেই তো পূর্ণবান,নিজের গোলা শূণ্যে করে যে করেছে দান” এমন মহাবাক্যকে বিশ্বাস করে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষদের কার্যকরী সভাপতি ও দানবীর জনবান্দব নেতা ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন(বাবুল) নিজ অর্থায়নে মরনঘাতি করোনা ভাইরাস(কোভিড-১৯) দুর্যোগে বানারীপাড়া-উজিরপুরের গৃহবন্দী কর্মহীন শ্রমজীবী অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা অব্যহত রেখেছেন। তারই ধারাবাহিকতায় ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেনের ছোট ভাই মোঃ মেহেদী হাসানের বাস্তবায়নে ও মোঃ শাহে আলম সিকদারের সহযোগীতায় 18 মে বানারীপাড়ার পশ্চিম জণপদের বাইশারী,ইলুহার উপজেলার শেষ প্রান্ত বিশারকান্দী ইউনিয়নের ও সৈয়দকাঠি এবং উজিরপুর উপজেলা হারতা,ওটড়া,বরাকোঠা পৌরসভার স্টেশন রোড অবহেলিত গৃহবন্দি কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় ওই এলাকার অসহায় মানুষ জীবন বাচানোর তাগিদে এতটুকু খাদ্য সামগ্রী হাতে পেয়ে আনন্দিত হয়ে ক্যাপ্টেন মোয়াজ্জেমের দীর্ঘায়ু কামনা করেন। খাদ্য সামগ্রী বিতরণকালে আরো উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেনের ব্যাক্তিগত সহকারী মোঃ সাইফুল ইসলাম,সেচ্ছাসেবক হাফিজুর রহমান মিঠু,রাফাত মোল্লা,রাব্বি গোলান্দাজ,আসাদ হোসেন,রাহাদ মোল্লা ও সাগর হাওলাদার সহ আরো অনেকে। ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন মুঠোফোনে জানান পবিত্র রমজান মাসে ধারাবাহিক ভাবে বানারীপাড়া-উজিরপুরের অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রীর এ উপহার পৌছে দেয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network