খাগড়াছড়িতে অসহায়দের মাঝে বিজিবির ঈদ সামগ্রী বিতরণ

আপডেট: March 12, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আরিফুল ইসলাম মহিন,খাগড়াছড়ি প্রতিনিধি:: খাগড়াছড়ির রামগড় উপজেলায় গরিব ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙালি জনগণের মাঝে ঈদ উপহার, আর্থিক সহায়তা ও বিভিন্ন উপকরণ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রামগড় জোন।বৃহস্পতিবার সকালে রামগড় জোন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা প্রদান করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আহসান উল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলার গরিব ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এছাড়া মাদ্রাসা ও এতিমখানায় সিলিং ফ্যান প্রদান, একটি মসজিদের নির্মাণকাজের জন্য আর্থিক অনুদান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ এবং কয়েকজন অসুস্থ ব্যক্তিকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়।বিজিবি সূত্রে জানানো হয়েছে, দায়িত্বপূর্ণ এলাকার গরিব ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network