শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর শিক্ষা সামগ্রী বিতরণ

আপডেট: January 14, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আরিফুল ইসলাম মহিন:: খাগড়াছড়ি সদর জোন ৩০ বীর-এর অধীনস্থ ভাইবোন ছড়া ক্যাম্পের উদ্যোগে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে বলং হামারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সদর জোনের লেফটেন্যান্ট মোঃ নাহিদ হাসান। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেকে একজন যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠান শেষে সেনাবাহিনীর কর্মকর্তারা অত্র এলাকার শিব মন্দির পরিদর্শন করেন। পরিদর্শনকালে স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি ও সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করা হয়।স্থানীয়রা জানান, শিক্ষা উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে। এ কার্যক্রম শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি সেনাবাহিনী ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য আরও দৃঢ় করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network