শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

খাগড়াছড়িতে ১১ দলীয় জোটের জনসভা, দুর্নীতিবিরোধী ভোটের আহ্বান

আপডেট: February 5, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে খাগড়াছড়িতে ১১ দলীয় জোটের জনসভায় দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে খাগড়াছড়ি ঈদগাঁ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, “১২ তারিখ জনগণ ব্যালটের মাধ্যমে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে।”

তিনি বলেন, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সুশাসন ও মানবিক রাষ্ট্র গড়তে নতুন রাজনৈতিক ধারার সরকার প্রয়োজন। বিএনপির সমালোচনা করে তিনি অতীতের চাঁদাবাজি ও সহিংসতার কথা তুলে ধরেন এবং জামায়াত ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাঙ্গামাটি জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য অধ্যাপক আব্দুল আলিম এবং বান্দরবান জেলা আমীর মাওলানা এ এস এম আব্দুস ছালাম আজাদ।

এছাড়া বক্তব্য রাখেন ১১ দলীয় জোট সমর্থিত খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী, খাগড়াছড়ি জেলা জামায়াত আমীর অধ্যাপক সৈয়দ মো. আব্দুল মোমেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক এডভোকেট মঞ্জিলা সুলতানা ঝুমা, খাগড়াছড়ি জেলা আহ্বায়ক মো. নুরুল আলম, খেলাফত মজলিস জেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসেন মিয়াজীসহ জোটের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা পাহাড়–সমতলের বৈষম্য দূর করে সম্প্রীতির বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন। জনসভায় চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমাবেশ শেষে চাকমা সম্প্রদায়ের শতাধিক যুবক জামায়াতে ইসলামীতে যোগ দেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network