খালেদার সঙ্গে দেখা করতে ফিরোজায় ব্যারিস্টার খোকন

আপডেট: October 17, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক::বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার গুলশানের বাসভবন ফিরোজায় গেছেন দলটির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। শনিবার (১৭ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে তিনি ফিরোজায় প্রবেশ করেন।

বিভিন্ন আইনি পরামর্শের জন্য সাবেক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ এ আইনজীবী ফিরোজায় যান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা, বিদেশে যেতে সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহারে আইনি পরামর্শ এবং এ-সংক্রান্ত আবেদনের বিষয়ে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তিনি আলোচনা করবেন বলে জানা গেছে।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী জুলফিকার আলী জুনু  বলেন, শনিবার রাত পৌনে ৮টার দিকে গুলশানে খালেদা জিয়ার ভাড়াবাসা ফিরোজায় যান ব্যারিস্টার খোকন।

‘সেখানে তিনি খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বৃদ্ধি, এ-সংক্রান্ত পরবর্তী আইনি পরামর্শ; চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনের বিদেশে যাওয়ার বিষয়ে আইনি প্রক্রিয়াসহ আরও নানা বিষয়ে আলোচনা করবেন।’

জুলফিকার আলী জুনু বলেন, ‘মূলত আইনি এসব বিষয়ে পরামর্শ করতে ব্যারিস্টার খোকনের সেখানে যাওয়া।’ তার সঙ্গে খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দারও সেখানে উপস্থিত থাকতে পারেন বলেও জানান জুলফিকার আলী জুনু।

এর আগে গত ২৭ মে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন। এরপর ২৯ আগস্ট দ্বিতীয় দফায় দেখা করেন তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network