শিরোনাম
সড়কের পাশের ঝোপঝাড় নিজ হাতে পরিষ্কার করে প্রশংসায় বাকেরগঞ্জের ইউএনও বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সূর্য্য তোরণ ক্লাবের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান “জাহেলিয়াতের মরুভূমিতে ইসলামের সুশীতল ছায়া: মহানবী (সা.)-এর সমাজ সংস্কার” চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসায় বিশ্বনবী (সা.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা জীবননগরে জাল নোটের প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা উজিরপুরে ৭ কোটি টাকার সেতু , সংযোগ সড়ক নেই, প্রকৌশলীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ইঁদুর-উইপোকায় খেল কৃষকের দুই লাখ টাকা, পাশে দাঁড়ালেন সৌদি প্রবাসী ভোলায় ১৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বরিশালে বিএনপির দোয়া

আপডেট: December 1, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল ব্যুরো:: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বরিশালে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে বরিশাল মহানগর বিএনপির আয়োজনে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার।

এ সময় প্রধান অতিথি সরোয়ার বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের মুক্তির আন্দোলনের প্রতীক। তার সুস্থতা শুধু দলের নয়, গণতন্ত্রকামী সকল মানুষের জন্য আশার আলো। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করি।

তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তার সুস্থতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অত্যন্ত প্রয়োজন। মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক এর সভাপতিত্বে দোয়া মোনাজাতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করা হয়।

এ সময় দোয়া মোনাজাত উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদার জিয়া, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও মহানগর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network