১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার প্রস্তুতি চলছে

আপডেট: নভেম্বর ২৯, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

আপটেড নিউজ ডেস্ক:: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর বা ইউরোপে নেওয়ার প্রস্তুতি চলছে। তবে তিনি সতর্ক করে বলেছেন, এই মুহূর্তে খালেদা জিয়া ফ্লাই করার মতো শারীরিক অবস্থায় নেই।শনিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অসুস্থ খালেদা জিয়ার খোঁজ খবর নিতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

মান্না বলেন, চিকিৎসকরা তেমন আশাবাদের কথা বলেননি। দেশবাসীকে দোয়া করতে বলেছেন। গতকালের মতোই সংকটাপন্ন পরিস্থিতি, কোনো উন্নতি বা অবনতি হয়নি।

খালেদা জিয়া বর্তমানে নানা জটিল রোগে আক্রান্ত। প্রায় ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে আছেন, যেখানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা ধারাবাহিকভাবে নিবিড় পর্যবেক্ষণ করছেন।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, দেশ-বিদেশের চিকিৎসক দল সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিক সেবা দিয়ে যাচ্ছেন। বন্ধুপ্রতীম রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য সকল সহযোগিতার আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়েছে।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এ সময় আশা প্রকাশ করেছেন, খালেদা জিয়ার চিকিৎসা সর্বোচ্চ মনোযোগের সঙ্গে চলবে এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network