শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

খালেদা জিয়ার মাগফেরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট: January 5, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

মাহিদুল ইসলাম ফরহাদ :: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন বিএনপির আয়োজনে সোমবার (০৫ জানুয়ারী) বিকেলে মহিপুর কলেজ মাঠে এই দোয়া মাহফিল হয়।

এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতৃবৃন্দ ও আলেম-ওলামারা। এসময় তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশপ্রেমিক ও দেশের স্বার্থে এক আপসহীন নেত্রী। তার মৃত্যুতে অপূরনীয় ক্ষতি হয়েছে দেশের। চলমান এমন অস্থিতিশীল পরিস্থিতিতে তার মতো দেশপ্রেমিকের প্রয়োজন। বক্তারা তার জীবনী নিয়ে আলোচনা ও তার জন্য সকলের দোয়া প্রার্থনা করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি হারুনুর রশীদ, জেলা কৃষকদলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব ও গোবরাতলা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান তাসেম আলীসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network