শিরোনাম
বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা

খুলনা মেডিকেলে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

আপডেট: April 22, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা সাসপেক্টটেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে তিনি মারা যান। তিনি খুলনার ফুলতলা উপজেলার বাসিন্দা।

হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পয়েন্ট ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস গণমাধ্যমকে জানান, মঙ্গলবার রাত ১টার দিকে ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কিডনি রোগ ও শ্বাসকষ্টে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

খুমেক হাসপাতালের পিসিআর মেশিনে খুলনায় এখন পর্যন্ত ৯০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে। খুলনা মেডিকেলের তিন চিকিৎসকসহ খুলনার ৫ জন রয়েছেন। এর আগে ১৮ এপ্রিল পরীক্ষায় খুমেকের ইউরোলজি বিভাগের একজন সহকারী অধ্যাপকের করোনা পজিটিভ শনাক্ত হন। আর ১৩ এপ্রিল এখানে খুলনার করিম নগরের একজনকে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়। এছাড়া যশোর মনিরামপুর ও নড়াইলে এলাকা বাসিন্দা করোনায় পজিটিভ পাওয়া যায়। খুলনার রূপসার একজন মঙ্গলবার প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি মারা যান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network