খুলনা ৩ আসনের সাবেক এমপি আশরাফ আর নেই

আপডেট: July 18, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. আশরাফ হোসেন (৮০) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শুক্রবার দিনগত রাত ৩টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।মো. আশরাফ দীর্ঘদিন ধরে ক্যানসার ও হার্টের সমস্যায় ভুগছিলেন। দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।আশরাফের ঘনিষ্ট রাজনৈতিক সহকর্মী একেএম মোশফেকুস সালেহীন পাইলট সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২৫ দিন আগে মো. আশরাফকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি ক্যানসার ও হার্টের সমস্যায় ভুগছিলেন। তবে সম্প্রতি সময়ে তার হার্টের সমস্যা বেশি হচ্ছিল। শুক্রবার রাতে অবস্থার অবনতি হলে একপর্যায়ে তিনি মারা যান।

সূত্রে জানা গেছে, বাদ জোহর রাজধানীর নিকুঞ্জ-২ জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে কুমিল্লায় বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।প্রসঙ্গত খুলনা-৩ আসন থেকে বিএনপির মনোনয়নে চারবার নির্বাচিত হয়েছেন মো. আশরাফ। এ ছাড়া তিনি দলটিতে একসময়ে যুগ্ম মহাসচিব পদেও ছিলেন।শ্রমিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকায় খুলনা জুট ওয়ার্কার্স ইনস্টিটিউটের সভাপতিও হয়েছিলেন। ওয়ান-ইলেভেনের সময় সংস্কারপন্থী হওয়ার অভিযোগ থাকায় বিএনপির সঙ্গে সম্প্রতি তার সম্পৃক্ততা ছিল না বলে সূত্রে জানা গেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network