১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

গরম পানি খেয়ে যেসব উপকার পেতে পারেন

আপডেট: ডিসেম্বর ৩১, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: শরীরের ওজন কমাতে অনেক কিছুই করেন অনেকেই। অনেক ক্ষেত্রেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। এক্ষেত্রে রোজ খালি পেটে এক গ্লাস ঈষদুষ্ণ গরম পানি খেলে উপকার পাবেন।
ওজন কমাতে অনেকেই সকালে ঈষদুষ্ণ পানিতে লেবুর রস মিশিয়ে খান। তবে গরম পানি কিন্তু শুধু ওজন কমায় না, আরও অনেক উপকার করে। শরীরের জন্য গরম পানি খাওয়া কেন এত উপকারী?

শরীরে জমে থাকা টক্সিন দূর করতে গরম পানি অত্যন্ত উপকারী। শরীরের যাবতীয় দূষিত পদার্থ বের করতে গরম পানি খাওয়ার কোনো বিকল্প নেই। দ্রুত রোগা হতেও গরম পানি জুড়ি মেলা ভার। তা ছাড়া নিয়ম করে গরম পানি খেলে কিডনি ভালো থাকে। সংক্রমণের ঝুঁকিও কমে।

হজমের গোলমাল থাকলে গরম পানি খাওয়ার অভ্যাস শুরু করতে পারেন। উপকার পাবেন। গরম পানি বিপাক হার বৃদ্ধি করে। যে কোনো খাবার দ্রুত হজম হতে সাহায্য করে। ভরপেট খাবার খাওয়ার পর অনেকেই এই জন্য গরম পানি খান।

গরম পানি বেশি খেলে শরীর শুকিয়ে যায় বলে ধারণা অনেকেরই। তবে পুষ্টিবিদরা জানাচ্ছেন, এই ধারণা একেবারেই ঠিক নয়। গরম হোক কিংবা ঠান্ডা, শরীরের আর্দ্রতা বজায় রাখতে বেশি করে পানি খেলেই হলো।

তেল-মশলাদার খাবার খাওয়ার পর বুক জ্বালা-পোড়ার সমস্যা নতুন নয়। তবে সেই সময় গ্যাসের ওষুধ না খেয়ে গরম পানিতে চুমুক দিতে পারেন। কাজে দিতে পারে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network