আপডেট: April 20, 2023
অনলাইন ডেস্ক:: পবিত্র শবে কদর উপলক্ষে কক্সবাজারের উখিয়ার মরিচ্যায় রাতের অন্ধকারে গরু হিসেবে বিক্রীর জন্য ঘোড়া জবাই করা সেই আলোচিত কসাই মাহাবুবকে আটক করেছে র্যাব- ১৫।
বুধবার (১৯ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত রামুতে ৩ কিলোমিটার পাহাড় ও খালে ধাওয়া করে কসাই মাহাবুকে ধরতে সক্ষম হয় র্যাব। এ সময় অভিযানে সহযোগিতা করেন হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস ও স্হানীয় জনগন।
র্যাব কক্সবাজারের সিপিসি কম্যান্ডার আনোয়ার হোসেন শামীম জানান, ২ দিন ধরে মাহাবুকে ধরার চেষ্টা করছিলেন তারা। তারই প্রেক্ষিতে বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি।পরে গোপন সংবাদের ভিক্তিতে বুধবার দুপুরে রামু উপজেলার খুনিয়াপালং এর বড়ডেবা এলাকা থেকে মাহাবু কসাইকে গ্রেপ্তার করা হয়।প্রাথমিক জিঙ্গাসাবাদে মাহাবুব ৩০টি ঘোড়া জবাই করার কথা স্বীকার করেছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
গরু হিসেবে ঘোড়া জবাই করা মাহাবুব র্যাবের হাতে ধরা পড়ার ঘটনায় উখিয়া ও রামু উপজেলার মানুষেরা আনন্দ প্রকাশ করেছে।এছাড়াও কক্সবাজার সমুদ্র সৈকতের রোগাক্রান্ত ও অসুস্থ ঘোড়া অল্প দামে কিনে এনে সে জবাই করে গরুর মাংস হিসাবে বিক্রি করতো কসাই মাহাবুব।

