গর্বের বাকেরগঞ্জ’র সড়ক দুর্ঘটনা রোধে গারুড়িয়ায় তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ!

আপডেট: January 27, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: গর্বের বাকেরগঞ্জের উদ্যোগে গারুড়িয়া ইউনিয়নে রোড মার্কিং স্পিড ব্রেকারে রোড মার্কিং পেইন্ট অংকন সহ সকল অবৈধ স্পিড ব্রেকার অপসারণের লক্ষে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ গারুড়িয়া ইউনিয়ন শাখা ২৭শে জানুয়ারি হেলেঞ্চা মুক্তিযোদ্ধা শহীদ খান সেতুর পূর্ব পাশ থেকে গারুড়িয়া ইউনিয়নের ডিঙ্গারহাট স্কুল পর্যন্ত ১০ টি স্পিড ব্রেকারে রোড মার্কিং পেইন্ট অংকনের মাধ্যমে এ কার্যক্রম প্রথম পর্যায় কার্যক্রম শুরু করেছে।

স্পিড ব্রেকারে রোড মার্কিং পেইন্ট অংকন কার্যক্রমে গর্বের বাকেরগঞ্জ বরিশাল জেলা শাখার সহ সভাপতি  শাহিন মিরা, গর্বের বাকেরগঞ্জ পৌর শাখার আহ্বায়ক বিক্রম দাস, গর্বের বাকেরগঞ্জ গারুড়িয়া ইউনিয়ন শাখার সদস্য সচিব কেএম সাইফুল ইসলাম শিহাব, গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার  ফারুক হোসেন হাওলাদার সহ গর্বের বাকেরগঞ্জ গারুড়িয়া ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এজন্য তিনি সচেতনতনা বৃদ্ধিসহ নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালাতে যুব সমাজের প্রতি আহ্বান জানান। সামাজিক বিভিন্ন সমস্যা নিরসনে এভাবে যুবক ও তরুণরা এগিয়ে আসলে অনেক সমস্যারই সমাধান সম্ভব বলে তিনি মনে করেন! তবে এই ধরনের ভালো কাজে এলাকাবাসী তাদের পাশে আছে বলেও জানান তরুণরা।

এছাড়াও গর্বের বাকেরগঞ্জ এর স্বেচ্ছাসেবকরা গারুড়িয়া ইউনিয়ন সহ বাকেরগঞ্জের সর্বত্র এখন থেকে নিয়মিত স্পিড ব্রেকারে রোড মার্কিং পেইন্ট অংকন এবং জেব্রা ক্রসিং পেইন্ট কার্যক্রম পরিচালনা করবে বলে ঘোষণা দেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network