গর্বের বাকেরগঞ্জ গাজীপুর জেলা শাখার নবগঠিত কমিটি’র অভিষেক অনুষ্ঠিত!

আপডেট: October 14, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :- গর্বের বাকেরগঞ্জ গাজীপুর জেলা শাখার নবগঠিত কমিটি’র অভিষেক এবং বাকেরগঞ্জ জেলা পুনরুদ্ধার বিষয়ক আলোচনা সভা আজ ১৩ অক্টোবর বিকাল ৪ ঘটিকায় গাজীপুর সাইনবোর্ড মনির রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

গর্বের বাকেরগঞ্জ গাজীপুর জেলা শাখা কমিটির সভাপতি মোঃ অলিউল্লাহ খানের সভাপতিত্বে এবং গর্বের বাকেরগঞ্জ গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গর্বের বাকেরগঞ্জের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোজাম্মেল হোসেন মোহন, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ বাবুল হাওলাদার, জৈষ্ঠ্য যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম হাসান, দফতর সম্পাদক মোঃ মঈন-উল-ইসলাম কবির সহ গাজীপুর জেলা শাখার একাধিক নেতৃবৃন্দ।

এসময়ে গর্বের বাকেরগঞ্জ গাজীপুর জেলা শাখার নবগঠিত কমিটির সম্মানিত নেতৃবৃন্দ সহ গাজীপুরে অবস্থানরত বাকেরগঞ্জের বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং গর্বের বাকেরগঞ্জ গাজীপুর জেলা শাখার পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।আলোচনা সভা শেষে রাতের খাবারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network