শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

গলাচিপায় নানা আয়োজনে বিজয় দিবস উদযাপিত

আপডেট: December 16, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি::

পটুয়াখালীর গলাচিপায় নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

শুক্রবার ভোর ৫টা ৪১ মিনিটে গলাচিপা থানা প্রাঙ্গণ থেকে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা করা হয়। ওই দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ৬টা ৪৫ মিনিটে গলাচিপা কেন্দ্রীয় মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, গলাচিপা থানা, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, গলাচিপা প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। পরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে সেখান থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ-তুরষ্ক ফ্রেন্ডশিপ স্কুল মাঠে এসে শেষ হয়। পরে সেখানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন, জেলা সিনিয়র সহকারী কমিশনার আবদুল কাইয়ুম, পৌর মেয়র আহসানুল হক তুহিন, সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মোর্শেদ তোহা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ প্রমুখ।

এছাড়াও মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network