শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

গলাচিপায় দেশীয় অস্ত্রসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট: February 5, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: গলাচিপায় দেশীয় অস্ত্রসহ ও মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বুধবার রাতে গলাচিপা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—দেবনাথ (৫০) ও নিরাময় হাওলাদার (৪৫)। অভিযানে ১০টি দেশীয় অস্ত্র, ৪৮টি ইয়াবা, গাঁজা ও নগদ টাকা ও মোবাইল উদ্ধার করা হয়েছে।অভিযানটি পরিচালনা করেন গলাচিপা সেনাবাহিনীর ক্যাম্পের কমান্ডিং অফিসার মেজর তানজিলুর রহমান। পরে গ্রেপ্তারকৃত দুজনকে গলাচিপা থানায় সোপর্দ করা হয়।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান জানান, গলাচিপা থানা পুলিশ এবং গলাচিপা সেনা ক্যাম্পের যৌথ অভিযানে পৌর শহরের সাগরদী রোড ৫ নম্বর ওয়ার্ডের চিহ্নিত মাদক ব্যবসায়ী লক্ষণ দেবনাথের বসত ঘরে দেশীয় অস্ত্র, ইয়াবা এবং মাদক বিক্রির টাকা, মাদক বিক্রিতে ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়েছে। লক্ষণ দেবনাথের বিরুদ্ধে গলাচিপা থানায় একাধিক মামলা রয়েছে।আটক লক্ষণ ও নিরাময় হাওলাদারের বিরুদ্ধে গলাচিপা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network