আপডেট: November 27, 2021
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় রাবনাবাদ নদীর পাড়ের চর থেকে ওড়নায় মোড়ানো অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পৌর শহরের খেঁয়াঘাটসংলগ্ন এলাকা থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়। রাতের আঁধারে ওই নবজাতককে লাল কাপড়ে মুড়িয়ে রাবনাবাদ নদীতে ফেলে দেয়া হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে লাল কাপড়ে মোড়ানো নবজাতকের লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় খেয়া পারাপারকারী যাত্রীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নবজাতকের লাশ করে থানায় নিয়ে যায়।এ ব্যাপারে গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার জানান, বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
ওই নবজাতকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

