১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

গাঁজাসহ সাবিনা খাতুন আটক

আপডেট: মে ১৬, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

৫০০ গ্রাম গাঁজাসহ সাবিনা খাতুন (৩০) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ই মে) দিবাগত রাতে আলমডাঙ্গা উপজেলার নারায়ণপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সাবিনা খাতুন একই গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানাধীন জামজামি পুলিশ ক্যাম্পের আইসি এসআই ফিরোজ আলী সঙ্গীয় অফিসার ফোর্সসহ শুক্রবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে নারায়ণপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ওই গ্রামের আশিরুদ্দিনের বসতবাড়ির পেছনের বাঁশবাগানের উত্তর পাশ হতে সাবিনা খাতুন নামের এক নারীকে আটক করা হয়।

এসময় তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা। আটক নারীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network