২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা কলসকাঠী বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আবুল হোসেন সিকদার কওমি মাদরাসার শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় গৌরনদীতে যৌতুক বাল্য বিবাহ নারী নির্যাতন অনুষ্ঠান সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ জামায়াতপন্থি ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন বিসিসির পক্ষ থেকে পরিচ্ছন্নতা কর্মীদেরকে রেইনকোট উপহার জীবননগরে গাঁজাসহ আটক ৩, ভ্রাম্যমাণ আদালতে দুজনের কারাদণ্ড

‘গাছে লটকিয়ে মারবো’—মুজিববর্ষের খামে স্বেচ্ছাসেবক দল নেতাকে হুমকি

আপডেট: জুন ২২, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: জামালপুরের ইসলামপুর উপজেলায় ‘মুজিব শতবর্ষ’র লোগো সংবলিত খামে চিঠি পাঠিয়ে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে প্রকাশ্যে গাছের সঙ্গে টাঙিয়ে মারার হুমকি দেওয়া হয়েছে।ডাকযোগে পাঠানো চিঠিটি সোমবার (২২ জুন) দুপুরে হাতে পান জেলার ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের মোহাম্মদ সবুজ।তিনি ৩ নং চিনাডুলী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।
চিঠিটি কে পাঠিয়েছে তার কোন নাম উল্লেখ করা হয়নি।হুমকি সংবলিত এই চিঠি পাওয়ার পর ওই নেতা ও তার পরিবারের সদস্যসহ স্থানীয় রাজনৈতিক মহলে উদ্বেগ ছড়িয়েছে।চিঠির খামটিতে বাম পাশে মুজিব শতবর্ষের একটি লোগো এবং শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে।খামের ওপর প্রাপকের ঠিকানায় লেখা রয়েছে, ‘মোহাম্মদ সবুজ, পিতা জাহাঙ্গীর আলম’।

হলুদ রঙের একটি কাগজে হাতে লেখা ওই চিরকুটে অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় চরম হুমকি দেওয়া হয়েছে।চিঠিতে লেখা রয়েছে, “… বাচ্চা, তুই নিজেকে অনেক বড় নেতা ভাবিস। অপেক্ষা করতে থাক। তুই পুলিশকে নিয়ে বড়াই করিস। আমরা পুলিশ ব্যবহার করবো না, তোকে গাছের সাথে লটকিয়ে মারবো ইনশাল্লাহ। অপেক্ষা করতে থাক। তোর কোন বাপ আছে তোকে বাঁচাবে নি।”
এ বিষয়ে মোহাম্মদ সবুজ বলেন, ‘আমি তখন বাইরে ছিলাম, পরে শুনতে পারলাম আবু তালেব নামে একজন লোক চিঠিটি আমাদের বাড়ির সামনে এসে ফেলে চলে যায়। পরে ডাক অফিসে গেলাম, তারা বললো এটা ইসলামপুর থেকে আসছে, ওই ঠিকানায় দেওয়া হয়েছে। আমার বিএনপি-আওয়ামী লীগ কারও সঙ্গে শত্রুতা নাই। তারপরও কে যে দিলো আমি বলতে পারলাম না।’তবে এখন পর্যন্ত থানায় এ বিষয়ে কোনো সাধারণ ডায়েরি বা জিডি করেননি বলে জানান সবুজ।জানতে চাইলে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। এখন পর্যন্ত এই বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network