শিরোনাম
বরিশালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক

গাজীপুরের শ্রীপুরে বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

আপডেট: April 25, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজারে বেতনের দাবিতে এটিএস সোয়েটার কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে তারা বিক্ষাভ শুরু করেন।

কারখানার লিংকিং সুপারভাইজার হৃদয় ও সুমন জানান, কয়েক মাস যাবৎ কারখানার তিনশ-চারশ শ্রমিকের বেতন কর্তৃপক্ষ পরিশোধ করছে না। বিভিন্ন সময় তারিখ দিলেও তারা পরিশোধ করছেন না। সর্বশেষ বিকাশ ও রকেটে বেতন দেয়ার কথা বললেও বেতন দিচ্ছেন না।

আকলিমা নামে এক শ্রমিক বলেন, করোনা আতঙ্কের মধ্যেই আমাদের আয়-রোজগার কমে যাওয়ায় খুব কষ্ট হচ্ছে। সন্তানদের নিয়ে খেয়ে না খেয়ে আমাদের চলতে হচ্ছে। কারখানার কর্তৃপক্ষ একাধিকার সময় নিলেও বেতন পরিশোধ করছে না।শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network