গাজীপুরে আগুন দেওয়া কারখানাটি আমার নয়: অনন্ত জলিল

আপডেট: October 31, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্কঃ   বিক্ষুব্ধ শ্রমিকদের আগুন দেয়া কারখানাটি ব্যবসায়ী এবং ঢাকাই চলচ্চিত্রের প্রযোজক ও জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিলের নয়। ঐদিন রাত ৯টায় সংবাদমাধ্যমকে নায়ক নিজেই নিশ্চিত করেন বিষয়টি।

এদিন সন্ধ্যায় দেশের কয়েকটি সংবাদমাধ্যম ‘গাজীপুরে অনন্ত জলিলের পোশাক কারখানায় আগুন’ শিরোনামে সংবাদ প্রকাশ করে। যা দৃষ্টি এড়ায়নি ‘দিন : দ্য ডে’ সিনেমার নায়কের। কারখানাটি তার না হওয়ায় বিষয়টি নিয়ে বার্তা দেন তিনি। আর জানান―আগুন লাগা কারখানাটি তার নয়।

এছাড়া এ ব্যাপারে সোশ্যাল মিডিয়া ফেসবুক ঐদিন রাত ৯টা ১০ মিনিটে ভেরিফায়েড পেজে তাৎক্ষণিকে একটি স্ট্যাটাস দেন অনন্ত জলিল। সেখানে তিনি লেখেন, ‘গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভের সময় অনন্ত জলিলের কারখানায় আগুন―এ শিরোনামের নিউজটি সম্পূর্ণ মিথ্যা।

গাজীপুরের কোনাবাড়ীতে এ ব্যবসায়ী ও নায়কের কোনো কারখানানা নেই জানিয়ে তিনি লেখেন, গাজীপুরের কোনাবাড়ীতে আমার কোনো ফ্যাক্টরি নেই। আমার দুটি গ্রুপ অব কোম্পানি। একটি এ জে আই গ্রুপ এবং আরেকটি এ বি গ্রুপ। দুটিই সাভারের হেমায়েতপুরে অবস্থিত।

এরপরই এ নায়ক সংবাদমাধ্যমের উদ্দেশে লেখেন, যাচায়-বাছাই করে সংবাদ ছাপালে মানুষের কাছে গ্রহণযোগ্যতা ও ভালোবাসা পাওয়া যায়। এটা আমার বিনোদন জগতের সংবাদ না যে, যা ইচ্ছা তাই লিখে দিলাম। এটা রপ্তানিমূলক গার্মেন্টস ইন্ডাস্ট্রির সংবাদ, এ জে আই ও এ বি গ্রুপ বাংলাদেশের অর্থনীতিতে অনেক ভূমিকা রাখে।

এছাড়াও তিনি লেখেন, বিদেশের ক্রেতাদের কাছে আমার ও আমার কোম্পানির ভাবমূর্তি নষ্ট করার মতো সংবাদ না ছাপানোর জন্য অনুরোধ করছি। বন্ধুরা, আপনারা এ ধরনের মিথ্যা নিউজ থেকে বিরত থাকুন। ধন্যবাদ সবাইকে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network