শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

গাজীপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, আহত ৫

আপডেট: April 26, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক  নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন।

আজ সোমবার ভোরে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা এলাকার কালিকুঠি গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৪০ বছর।আহত ব্যক্তিরা হলেন- বগুড়া সদর উপজেলার ক্ষেত্রদামা এলাকার দেলোয়ার হোসেন (২৮), একই জেলার শিবগঞ্জ উপজেলার গেওনা এলাকার নাহিদ মিয়া (২৮), একই উপজেলার তাতভৈরা এলাকার হাসান আলী (৩২), নওগাঁর তেজনন্দী পাতবাইন এলাকার গাজী হোসেন (৩৪) ও টাঙ্গাইলের আলমগীর হোসেন (৩৫)।স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে গরু চোরের একটি চক্র উপজেলার নাগরী ইউনিনের কালিকুঠি গ্রামে হানা দেয়। এ সময় গ্রামবাসী টের পেয়ে তাদের হাতেনাতে ধরে ফেলে।  এ সময় তাদের গণপিটুনিতে এক চোর ঘটনাস্থলেই মারা যায়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক লুবনা খানম জানান, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে। তবে আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক জানান, এ ঘটনায় একজন নিহত হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network