গাজীপুরে তুলার গুদামে আগুন

আপডেট: May 1, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুরের শ্রীপুরের টেপিরবাড়ী এলাকায় ভিয়েলাটেক্স লিমিটেডের কারখানার তুলার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
শুক্রবার দুপুর দেড়টার দিকে আগুনের এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন আহত হয়েছে। আহতরা হলেন, বিবিএস ক্যাবলের শ্রমিক ফারুক ও কারখানার দুইজন নিরাপত্তা প্রহরী।

কারখানার ব্যবস্থাপক সারোয়ার হোসেন জানান, দুপুর একটার দিকে কারখানার তুলার গুদামে ধোঁয়া দেখতে পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে জয়দেবপুর ও ময়মনসিংহের ভালুকা ফায়ার স্টেশনের সাতটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি তিনি।

গাজীপুর ফায়ার সার্ভিস উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশীদ জানান, দুপুর পৌনে ২টার দিকে শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকায় ভিয়েলাটেক্স কারখানার তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তেই গোডাউনের সর্বত্র আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর, জয়দেবপুর ও ময়মনসিংহের ভালুকা ফায়ার স্টেশনের সাতটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network