১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
শতাধিক পরিবারের মুখে হাসি ফুটালো মিজান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন আমতলীতে কুরবানির মাংস পেয়ে আনন্দে আত্মহারা বিউটি বেগম চরফ্যাশনের নজরুল নগরে অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন, ছাগল ও নগদ অর্থ প্রদান চার শতাধিক পরিবারের মুখে হাসি ফুটালো Humanity And Sports Alliance চর মানিকা ইউনিয়ন বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক এমরান হোসেন মিজান জিন্নাগড় ইউনিয়ন বাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন আব্বাস কাজী হিজলায় বজ্রপাতে গোয়াল ঘরে মারা গেল কৃষকের ৫ গরু মাদক ব্যবসায়ীকে গণধোলাই দিয়ে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন লন্ডন প্রবাসী ব্যারিস্টার মিজানুর রহমান খান

গাজীপুরে নতুন আরো ৪৫ জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ৭১৮

আপডেট: মে ২২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
অনলাইন ডেস্ক:: গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গাজীপুরে ৭১৮ জন করোনায় আক্রান্ত হলেন।
গাজীপুর জেলা সিভিল সার্জন অফিসের একটি ফেসবুক আইডিতে শুক্রবার সকালে এ তথ্য জানানো হয়েছে।
 
নতুন আক্রান্তরা হলেন গাজীপুর সদরে ৩০ জন, কালীগঞ্জে ১ জন, কাপাসিয়ায় ৩ জন, কালিয়াকৈরে ৭ জন ও শ্রীপুরে ৪ জন।গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, গাজীপুরের বিভিন্ন উপজেলা ও মহানগরের বিভিন্ন স্থান থেকে গত বুধবার নতুন করে ৪৯৪ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। পরীক্ষা শেষে ৪৫ জনের নমুনায় করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়। এ পযর্ন্ত মোট ৭ হাজার ৬১৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। তাদের মধ্যে ৭১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরইমধ্যে চিকিৎসা শেষে ২১৫ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। এ পযর্ন্ত গাজীপুরে ৩ জনের মৃত্যু হয়েছে।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network