শিরোনাম
বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা

গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

আপডেট: April 27, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ:: গাজীপুর মহানগরের ভোগড়া, বাইপাস ও চান্দনা এলাকায় সোমবার সকালে অন্তত ৪টি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে এবং করোনার এই সংকটের সময়েও কারখানা খোলা রেখে রাত ১১টা কাজ করানোর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এ সময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।

দুই ঘণ্টা ধরে সড়ক অবরোধের কারণে জরুরী পণ্যবাহী গাড়ি আটকা পড়ে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পুলিশ তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দিতে চেষ্টা করলেএ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে, অতিরিক্ত পুলিশ শ্রমিকদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network