শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

গাজীপুরে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

আপডেট: May 3, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগ। রবিবার (৩ মে) বিষয়টি নিশ্চিত করেছে ডিবি পুলিশ।গ্রেপ্তাররা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার বাইশটেংকি গ্রামের আবুল বশারের ছেলে আয়নাল হক (৪৬), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার চরপাড়া গ্রামের আবুল বাসার মিয়ার ছেলে শাহীন মিয়া (২২) এবং গাজীপুর মহানগরের কোনাবাড়ি এলাকার সোহেলের ছেলে মাসুম (৩০)। তারা টঙ্গী ও ঢাকার তুরাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করে ডাকাতি করতেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর চেরাগআলী এলাকায় অভিযান চালানো হয়। এসময় সংঘবদ্ধভাবে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে তিনটি লম্বা সুইচগিয়ার উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় তাদের সঙ্গে থাকা অন্য সদস্যরা পালিয়ে যায়।অভিযানে নেতৃত্ব দেওয়া গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের পরিদর্শক মো. মিজানুল ইসলাম জানান, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network