গাজীপুরে যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট: October 28, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত ও দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার সংকল্প ব্যক্ত করে জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী  পালিত হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় গাজীপুর মহানগরীর গাছা থানার ১৭নং ওয়ার্ডের বড়বাড়ি হাজী আবুল হাসেম একাডেমি মাঠে যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করা হয়। কোরআন তিলাওয়াত, বিশেষ মোনাজাত, কেককাটা, মিষ্টি বিতরণ ও গণভোজের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।মহানগর যুবদল নেতা ইউসুফ আলী সরকারের সঞ্চালনায় ও মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন গাছা থানার ৭টি ওয়ার্ড যুবদল নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সোলেমান সরকার, মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক এএসএম নাঈম, গাছা থানা বিএনপির উপদেষ্টা মির্জা আবুল হাসেম, গাছা থানা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান, ৩৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী শুক্কুর আলী ভাণ্ডার, ১৭নং ওয়ার্ড বিএনপি নেতা আবদুস আউয়াল সরকার, এবারত হোসেন বকুল, দোয়া পরিচালনা করেন মুফতি আবুল কাশেম।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network