২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর ব্যাগ থেকে ৩৪ হাজার টাকা উধাও খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার তালতলী সিডিপির উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন অপরিহার্য: রেজাউল কবির ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপকে ঘিরে ভক্তদের মিলনমেলা তালতলীতে কারিতাসের সংলাপ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মুসলিম দেশগুলো নিয়ে জোট গড়তে চায় ইরান ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা

গাজীপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত

আপডেট: জুলাই ২৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছেন । রবিবার রাতে গাজীপুর মহানগরীর ভাওয়াল জাতীয় উদ্যানের কাছে এ ঘটনা ঘটে।

তবে নিহতদের নাম-ঠিকানা জানাতে পারেনি র‌্যাব।র‌্যাব জানায়, গোলাগুলিতে তাদের একজন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১ এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, নগরীর ন্যাশনাল পার্ক এলাকায় একদল সন্ত্রাসী ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিল। এমন খবর পেয়ে রাতে র‌্যাব ওই এলাকায় অভিযান পরিচালনা করে।তিনি জানান, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করা হয়েছে। র‌্যাব-সন্ত্রাসী গোলাগুলিতে একজন র‌্যাব সদস্য আহত হয়েছেন।মরদেহ দুটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওই র‌্যাব কর্মকর্তা আরও জানান, একটি সন্ত্রাসী ও ডাকাত দল বেশ কিছুদিন ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network