আপডেট: May 9, 2021
রিপোর্ট অলিউল্লাহ:: গাজীপুরের আকাশ আজ রবিবার (৯ মে) সকাল থেকেই মেঘলা ছিল। আজ দুপুর সাড়ে ১ টার পর গাজীপুরের কিছু এলাকায় শুরু হয় হালকা বৃষ্টি।
বৃষ্টির কারণে গত কয়েকদিনের গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পেলেন নগরবাসী। এদিকে গতকাল শনিবারও গাজীপুরের আকাশ মেঘলা ছিল এবং সাথে ছিলো তীব্র গরম। কয়েকদিন ধরেই ভ্যাপসা গরম বিরাজ করছিলো। বৃষ্টি এনে দেয় স্বস্তি। অনেককে বৃষ্টিতে ভিজতে দেখা গেছে। জেলা সদর ছাড়াও শ্রীপুর, কালিয়াকৈর, কালীগঞ্জ, কাপাসিয়া উপজেলায় বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে।
এক পশলা স্বস্তির বৃষ্টি ভিজিয়ে দেয় গাজীপুর নগরবাসীকে হঠাৎ বৃষ্টিতে ভিজে যায় পথচারীরা। রিকশা ও অন্যান্য যানবাহনে নগরবাসীকে গন্তব্যে যেতে দেখা যায়।

