শিরোনাম
বরিশালে নুরুজ্জামান হত্যার প্রধান আসামি স্ত্রী নাসিমা ঢাকায় গ্রেপ্তার বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ কলসকাঠী ইউনিয়নে মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সোহেল হাওলাদার জীবননগরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জের গারুড়িয়া পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানববন্ধন ঐতিহ্যবাহী ছিলোনিয়া হাই স্কুল অ্যালামনাই কমিটি’র আত্মপ্রকাশ বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন হত্যা: আসামিদের গ্রেপ্তার ও সিআইডি তদন্তের দাবি বাউফলে পৌর প্রার্থী ঘোষণা ঘিরে উত্তেজনা, হামলা-ককটেল বিস্ফোরণ

গাজীপুরে ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত ১২ জন

আপডেট: April 13, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আপটেড নিউজ ডেস্ক:: গাজীপুরে করোনা পরিস্থিতির সোমবার আরোও অবনতি ঘটছে। গত ২৪ ঘণ্টায় জেলা নতুন করে আক্রান্ত হয়েছেন স্বামী-স্ত্রীসহ ১২ জন। তাদের মধ্যে গাজীপুর মহানগর এলাকায় ৪, শ্রীপুরে ৫ ও কালিগঞ্জ উপজেলায় ৩ জন। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। এ নিয়ে জেলা করোনা আক্রান্তের সংখ্যা দাড়াঁলো ৩৫ জনে।

গাজীপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, কালীগঞ্জে আক্রান্ত তিনজনের মধ্যে দুইজন স্বামী-স্ত্রী, অপরজন পুরুষ। স্বামী-স্ত্রী সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে ফিরেছেন। শ্রীপুরে আক্রান্তদের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন নারী। তাদের মধ্যে ৪ জনের বাড়ি উপজেলার কাওরাইদ ইউনিয়নে এবং একজন শ্রীপুর পৌরসভার উজিলাব এলাকার বাসিন্দা। কাওরাইদে আক্রান্ত ৪ জনের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। মহানগরীতে আক্রান্ত ৪ জনের মধ্যে একজন নারী।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network