শিরোনাম
অতিরিক্ত আইজিপি হলেন বাকেরগঞ্জের কৃতিসন্তান ইসরাইল হাওলাদার প্রধানমন্ত্রীর কাছে যোগদানপত্র দিলেন রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন নিবন্ধন ফিরে পেল বাংলা এডিশন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ইলিয়াসের প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ের পর কিশোরীর আত্মহত্যা, নির্যাতনের অভিযোগ সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর যারা বিশ্বের দরবারে দেশের সম্মান উজ্জ্বল করছে, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া উচিত: চরমোনাই পীর জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ চরমোনাইপন্থী বক্তা মিসবাহর ৯ বিয়ে, কোনোটিরই নেই কাবিননামা,আদালতে মামলা ৫ম স্ত্রীর মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল

গুঠিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলো ছাত্রশিবির

আপডেট: July 15, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ
জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গুঠিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চারা বিতরণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির বরিশাল জেলা শাখার সভাপতি মোঃ আকবর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রশিবির যে পরিকল্পনা হাতে নিয়েছে, তারই অংশ হিসেবে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। পরিবেশ রক্ষা ও শহীদদের স্মরণে এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি একটি দায়িত্ব ও দায়বদ্ধতার অংশ।”
কর্মসূচিতে গুঠিয়া ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ, স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
পরিবেশ রক্ষায় ছাত্রসমাজকে আরো সচেতন ও দায়িত্বশীল করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি চলমান থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network