শিরোনাম
জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি বরিশালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় হাসপাতালকর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হলো তালপাতার ঝুপড়িতে

আপডেট: April 27, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ ঢাকাফেরত এক নারী হাসপাতালকর্মীকে গোপালগঞ্জের কোটালীপাড়ায় তালপাতা দিয়ে বানানো একটি ঝুপড়িঘরে কোয়ারেন্টিনে রাখা হয়েছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার নির্দেশে।ওই নারীর (২১) বাড়ি কোটালীপাড়া উপজেলার লখণ্ডা গ্রামে। ঢাকার ইমপালস হাসপাতালে চিকিৎসকের অ্যাটেনডেন্ট হিসেবে চাকরি করেন তিনি।

কোভিড-১৯ আক্রান্ত রোগী পাওয়ার পর ওই হাসপাতালের কয়েকটি বিভাগ বন্ধ রাখা হয়েছে। সে কারণে গত মঙ্গলবার বাড়ি ফেরেন ওই নারী।

তিনি বলেন, তার ফেরার খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী জড়ো হয়। বাড়ির প্রায় ৪০০ মিটার দূরে পুকুরপাড়ে তালপাতা দিয়ে ঝুপড়িঘর তৈরি করে সেখানে তাকে কোয়ারেন্টিনে থাকতে বাধ্য করে তারা।

“আজ প্রায় এক সপ্তাহ ধরে আমি এখানে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে মানবেতর জীবনযাপন করছি। খুব কষ্ট হচ্ছে। একজন হাসপাতালকর্মী হিসেবে আমি অনেক মানুষকে সেবা দিয়েছি। আর আজ এখানে থেকে আমার জীবন হুমকির মুখে পড়েছে। মানুষ যে এতটা নিষ্ঠুর হতে পারে তা আমার আগে জানা ছিল না।“তার মা সাংবাদিকদের বলেন, “আমার স্বামী নেই। আমার মেয়েটাই একমাত্র উপার্জনক্ষম। তার আয়ে আমার সংসার চলে। এলাকার আওয়ামী লীগ নেতা প্রশান্ত বাড়ৈ চাপ সৃষ্টি করে আমার মেয়েকে এভাবে ঝুপড়ি ঘরে রেখেছে। আমার মেয়ের যদি কিছু হয়ে যায় তাহলে এর দায় কে নেবে?”

এ বিষয়ে প্রশ্ন করলে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রশান্ত বাড়ৈ বলেন, “এলাকাবাসীর সিদ্ধান্তেই তাকে পুকুর পাড়ে ঝুপড়িঘরে কেয়ারেন্টিনে রাখা হয়েছে। আমি একা কোনো সিদ্ধান্ত দিইনি। এখন অপরাধ হলে সবার হবে। এখানে আমার একার কোনো দায় নেই।”

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাহফুজুর রহমানের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “বিষয়টি অত্যন্ত অমানবিক। এলাকাবাসী তাকে এভাবে না রেখে আমাদের জানালে আমরা তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখতে পারতাম।”ওই নারীকে উদ্ধার করে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network