শিরোনাম
বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের চুরি যাওয়া ৩৪টি কম্পিউটার ঢাকায় উদ্ধার

আপডেট: August 14, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে চুরি হওয়া ৪৯টি কম্পিউটারের মধ্যে ৩৪টি ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

এছাড়া এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা গোপালগঞ্জ সদর থানার এসআই মিজানুর রহমান জানান।

আটকরা হল- ময়মনসিংহ জেলার চোরখাই গ্রামের মইজউদ্দিনের ছেলে হুমায়ূন (৩৬) ও কুমিল্লা জেলার তিতাস উপজেলার ইদারচর গ্রামের সেলিম মিয়ার ছেলে দুলাল (৩৫)।

মিজানুর বলেন, বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার বনানী থানা ও গোপালগঞ্জ থানা পুলিশ মহাখালীর ‘জিসার ইন্টারন্যাশনাল’ হোটেলের একটি রুম থেকে ৩৪টি কম্পিউটার উদ্ধার করে। আটক দুইজন এ ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। এছাড়া গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান লাচ্চু শরীফের ভাই পলাশ শরীফসহ একটি চক্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার চুরির সঙ্গে সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে পালাশ ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করা হচ্ছে বলে জানান এসআই।

কম্পিউটার উদ্ধারের বিষয়ে ঢাকার বনানী থানার ওসি নুরে আজম মিয়া বলেন, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে চুরি যাওয়া কম্পিউটার জিসার ইন্টারন্যাশনাল হোটেলে রয়েছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে ৩৪টি কম্পিউটার উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. রাজিউর রহমান বলেন, কম্পিউটার চুরির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গঠিত ৭ সদস্যের কমিটি তদন্ত চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় জড়িতরা যত শক্তিশালী হোক না কেন সেটা খুঁজে বের করা হবে।

ঈদের ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পেছন দিকের জানালা ভেঙে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনা ঘটে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেস ড. নূর উদ্দিন আহমেদ জানান।

তিনি বলেন, এ ঘটনায় গত ১০ অগাস্ট তিনি বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করেন। পুলিশ ঢাকা থেকে ৩৪টি কম্পিউটার উদ্ধার করেছে। এর আগে ২০১৮ সালে বিশ্ববিদ্যালয় থেকে ৪৭টি ও পরে ৫০টি কম্পিউটার চুরির ঘটনা ঘটে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network