৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
গৌরনদীতে নির্ধারিত স্থানে মডেল মসজিদ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন গৌরনদীতে আলিফ পরিবহন-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০ বিশ্বকাপে শেষ ষোলোয় উঠল কোন কোন দল, কে কার মুখোমুখি? ভাণ্ডারিয়ায় তক্ষকসহ বন্যপ্রাণী পাচারচক্রের মূল হোতা সুমন আটক উজিরপুরে মন্দিরের জমি দখলের অভিযোগ, গাছ কাটার ঘটনায় থানায় লিখিত অভিযোগ বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত জীবননগরে ২৩১ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার, নারীসহ আটক ২ খামেনির জানজায় কোটি মানুষের ঢল সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্তিশালী জবাব জোটার স্মৃতিতে আবেগঘন রোনালদো, ক্রোয়েশিয়াকে হারিয়ে জয় উৎসর্গ

গৌরনদীতে আলিফ পরিবহন-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০

আপডেট: জুলাই ৪, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:: বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বাজারের আশ্রমের ব্রিজসংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (৪ জুলাই) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহত ১০ জনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network