২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

গৌরনদীতে ইউএনও’র সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ

আপডেট: এপ্রিল ২৯, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

শামীম মীর গৌরনদী প্রতিনিধি:: ‎গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

‎এসময় গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. নাসির উদ্দীন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

‎এসময় আরও উপস্থিত ছিলেন ব্লু স্কাই হেল্থ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর মো. হাবিবুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এইচ এম ইলিয়াস, সদস্য খান মোহাম্মদ আলী, সালমা আক্তার, তাজবীরুল মহসিন, গৌরনদী প্রেসক্লাবের সদস্য এস এম মোশারফ এবং সাংবাদিক সোলায়মান তুহিন।
‎সাক্ষাৎকালে সভাপতি মো. নাসির উদ্দীন বলেন,‎“দুর্নীতি প্রতিরোধে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। আমরা চাই প্রশাসন ও সাধারণ জনগণের সমন্বয়ে গৌরনদীকে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক উপজেলায় পরিণত করতে।”
‎এসময় নেতৃবৃন্দ দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক সম্পৃক্ততা ও প্রশাসনের সঙ্গে সমন্বিত উদ্যোগ জোরদারের বিষয়ে মতবিনিময় করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network