গৌরনদীতে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, নারী চিকিৎসক নিহত

আপডেট: August 9, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা লেগে ইকরা বিনতে হাফিজ নামে এক নারী চিকিৎসক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন গাড়িচালক নাহিদ।

বুধবার সকাল সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকরা বিনতে হাফিজ রাজধানী উত্তরার উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নি চিকিৎসক ছিলেন। তার বাড়ি কুমিল্লা জেলায়।

জানা গেছে, সকাল সোয়া ৬টার দিকে গৌরনদী উপজেলার কটকস্থল এলাকা অতিক্রম করছিল প্রাইভেটকারটি। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে প্রাইভেটকারটির ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই মারা যান চিকিৎসক ইকরা বিনতে হাফিজ। এতে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। পরে খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল।বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার এসআই তমাল সরকার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network