শিরোনাম
বাকেরগঞ্জে গণভোটের রায় ও জুলাই হতাকারীদের বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি খাগড়াছড়িবাসীর শ্রদ্ধাঞ্জলি সন্ত্রাস বন্ধ না করলে জনগণ রাস্তায় নেমে আসবে : জহির উদ্দিন বাবর বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০ বাকেরগঞ্জে বিস্ফোরিত বোমাটি ছিল হাতে তৈরি, নেপথ্যের কারণ খতিয়ে দেখছে পুলিশ গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বাকেরগঞ্জের এমপি আবুল হোসেন ‘জুলাই শহীদ’ পরিবারের সন্তানদের পড়ালেখার দায়িত্ব নেওয়ার ঘোষণা! বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

আপডেট: August 5, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

শামীম মীর, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:: ৫আগস্ট জুলাই গণঅদ্ভুত্থান দিবস উপলক্ষে বুধবার বরিশালের গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে ওইদিন সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকান্দার আলী শেখ, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, গৌরনদী পৌর বিএনপি’র আহবায়ক মোঃ জাকির হোসেন শরীফ, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপন, গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গৌরনদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাঈজিদ শরীফ।
বক্তব্য রাখেন, শহীদ ইমরান এর পরিবার এর পক্ষ থেকে মোঃ শামীম খলিফা, শহীদ জামাল এর পরিবারের পক্ষ থেকে মোঃ রফিকুল ইসলাম, গণঅধিকার পরিষদ গৌরনদী উপজেলা শাখার সভাপতি সোলায়মান তুহিন, ছাত্রদল নেতা কামরুল হাসান জয়,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতা মোর্শেদ হাসান প্রমূখ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network