৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
গৌরনদীতে নির্ধারিত স্থানে মডেল মসজিদ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন গৌরনদীতে আলিফ পরিবহন-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০ বিশ্বকাপে শেষ ষোলোয় উঠল কোন কোন দল, কে কার মুখোমুখি? ভাণ্ডারিয়ায় তক্ষকসহ বন্যপ্রাণী পাচারচক্রের মূল হোতা সুমন আটক উজিরপুরে মন্দিরের জমি দখলের অভিযোগ, গাছ কাটার ঘটনায় থানায় লিখিত অভিযোগ বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত জীবননগরে ২৩১ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার, নারীসহ আটক ২ খামেনির জানজায় কোটি মানুষের ঢল সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্তিশালী জবাব জোটার স্মৃতিতে আবেগঘন রোনালদো, ক্রোয়েশিয়াকে হারিয়ে জয় উৎসর্গ

গৌরনদীতে নির্ধারিত স্থানে মডেল মসজিদ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

আপডেট: জুলাই ৪, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

গৌরনদী প্রতিনিধি:: বরিশালের গৌরনদীতে নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ সচল রেখে প্রকল্প বাস্তবায়নের দাবিতে শুক্রবার বাদ জুমা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মুসল্লি ও স্থানীয়রা। তাদের দাবি নির্ধারিত প্রকল্প স্থানে মডেল মসজিদ নির্মিত হোক।
স্থানীয় লোজন, এলাকাবাসি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদী দক্ষিন বিজয়পুর সুফী সাহেবের বাড়ির মসজিদকে মডেল মসজিদ নির্মানের জন্য আওয়ামীল ক্ষমতার সময়ে (২০২১ সালে সালে) একটি প্রকল্প হাতে নেওয়া। প্রকল্প বাস্তবায়নে মাহফুক খান নামের এক ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়। ওই স্থানে জমি কম হওয়ায় প্রকল্পটি বাতিল হয়। পরবর্তি অর্ন্তবর্তি সরকারের সময়ে প্রকল্পটি বাস্তবায়নে গৌরনদীর আশোকাঠি নামক স্থানে পুনরায় প্রকল্পটি বাস্তবায়নের জন্য নতুন ঠিকাদারকে কার্যাদেশ দেয়া হয়। স্থাণীয়রা জানান, ২০২৪ সালের এপ্রিল মাসে ঠিকাদার পাইলিং কাজ শেষ করে মূল খবনের নির্মান কাজ অব্যহত রাখেন। সম্প্রতি সময়ে হঠাৎ করে নির্মান কাজ বন্ধ হয়ে যায় এবং কাজটি স্থান্তরিত করে অন্যান্য প্রকল্প বাস্তবায়নে কাজ বন্ধ করা হয়েছে বলে সংবাদ ছড়িয়ে পড়ে। স্থাণীয় এনামুল হক অভিযোগ করে বলেন, গৌরনদী মডেল মসজিদটির প্রায় ৩০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এই সময় প্রশাসনের নির্দেশে কাজ বন্ধ করা হয়। প্রকল্পটি বাতিল করে অন্যাত্র নেওয়ার জন্য কাজ বন্ধ করেছে। আমি নির্ধারিত স্থানেই প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সরকার দেশের প্রতিটি উপজেলায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ বার বার ব্যর্থ হচ্ছে। এতে গৌরনদীর মানুষের মধ্যে এক ধরনের ক্সেঅভ ও হতাশা তৈরী হয়েছে। অনতিবিলম্বে দ্রুত সময়ে কাজ পুনরায় শুরু করে নির্ধারিত সময়ে প্রকল্পটি সম্পন্ন করতে হবে। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্র রাখেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান আকবর, মোঃ শহিদুল ইসলাম ঘরামী, মোঃ হুমায়ুন কবির, পৌর জামায়াতের মাওলানা হাফিজুর রহমান, মুসল্লী আবু সাঈদ, নজরুল সরদার, আরিফ ফকির, মো. সোবহান সরদার, এনামুল ফকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network