শিরোনাম
গৌরনদীতে বার্থী ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ঝালকাঠিতে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জে ভাঙা ব্রিজে পথচারীদের ভোগান্তি, দ্রুত সংস্কারের দাবি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আরাফাত জোমাদ্দার ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত এক ইলিশ সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা

গৌরনদীতে বার্থী ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

আপডেট: August 24, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ডিগ্রি কলেজে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ড. মোঃ নসির উদ্দিনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

“গাছ লাগান, পরিবেশ বাঁচান” এবং “একটি গাছ, একটি সন্তান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলেজ প্রাঙ্গণে ২৫টি নারিকেল গাছের চারা রোপণ করা হয়।

 

বার্থী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবু স্বপন কুমার পান্ডের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলফা প্যাথলজিক্যাল ল্যাবের সম্মানিত পরিচালক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও বিসিডিএস সভাপতি এস. এম. মোশাররফ হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য মাসুদ মিয়া, বার্থী ইউনিয়নের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু, কলেজের সিনিয়র শিক্ষক জহিরুল ইসলাম দোলন, ললিত বিশ্বাস, মিজানুর রহমান, গৌরনদী উপজেলা যুবদল নেতা মোঃ রুহুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

 

কর্মসূচি শেষে উপস্থিত অতিথিরা কলেজ প্রাঙ্গণে রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network