শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

গৌরনদীতে ১০ হাফেজ ছাত্রকে হাতুড়ি পেটা করলেন শিক্ষক

আপডেট: November 2, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ, গৌরনদী: বরিশালের গৌরনদীতে ১০ হাফেজ ছাত্রকে হাতুড়ি পেটা করার অভিযোগ উঠেছে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। উপজেলার বার্থী উলূমে দিনিয়া কওমী মাদরাসার কেতাব বিভাগে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সোমবার রাতে থানায় লিখিত অভিযোগ দেন হাতুড়ি পেটায় আহত হাফেজ মো. সোয়াইব। একইদিন বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কেতাব বিভাগের ছাত্র হাফেজ আবু ইউসুফ, হাফেজ মো. হাসানউদ্দিন, হাফেজ জাহিদুল ইসলাম, মো. হাফেজ হোসেন, হাফেজ হাফিজুর রহমান, হাফেজ মো. সোয়াইব, হাফেজ মো. হোসেন, হাফেজ হাবিবুল্লাহসহ ১০ ছাত্র।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, বার্থী উলূমে দিনিয়া কওমী মাদরাসার নুরানী বিভাগে শিক্ষকতা করেন হাফেজ মানিক ব্যাপারী। তিনি মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান প্যাদার ভাগ্নে হন। সেই সুবাদে মানিক ব্যাপারী মাদরাসার বিভিন্ন কার্যক্রমে প্রভাব খাটাতেন। কেতাব বিভাগের ছাত্রদের সঙ্গে তিনি দুর্ব্যবহার করতেন। মাঝে মধ্যে ব্যাঙ্গও করতেন।বিষয়টি নিয়ে কেতাব বিভাগের ছাত্রদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ব্যাঙ্গ করে ডাকতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে সম্প্রতি কেতাব বিভাগের ছাত্র মো. শাহজালাল ও মো. মাহামুদকে পিটিয়ে আহত করেন মানিক ব্যাপারী।

রোববার বিকেলে তুচ্ছ কারণে কেতাব বিভাগের ছাত্র মো. শাহজালালকে কিলঘুষি মেরে নাক দিয়ে রক্ত ঝরান। মো. শাহজালালের সহপাঠীরা সোমবার সকাল ১০টার দিকে মাদরাসার মুহতামিম মুফতি হাফেজ আমিনুল ইসলামের কাছে গিয়ে এ ঘটনার বিচার দাবি করেন।

এতে ক্ষিপ্ত হয়ে সকাল সোয়া ১০টার দিকে ক্লাসরুমে ঢুকে কেতাব বিভাগের ছাত্র মো. রফিকুল ইসলাম, মাহামুদ হোসেনকে পিটিয়ে আহত করেন মানিক। এতে কেতাব বিভাগের ছাত্ররা ক্ষিপ্ত হলে শিক্ষক মানিক দৌড়ে মাদরাসার মুহতামিমের কক্ষে আশ্রয় নেন। পরে তাকে আধা ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধরা।

এর কিছুক্ষণ পর কেতাব বিভাগের ছাত্ররা বিচার দিতে শিক্ষক মানিক ব্যাপারীর মামা শাহজাহান প্যাদার বাড়িতে যান। এ সময় শিক্ষক মানিক ব্যাপারী ও তার ছোট মামা জাফর প্যাদার নেতৃত্বে বহিরাগত ১৫-২০ যুবক হাতুড়ি, ব্যালচা, লাঠিসোটা নিয়ে শাহজাহান প্যাদার বাড়িতে গিয়ে জঙ্গি অপবাদ দিয়ে কেতাব বিভাগের ছাত্রদের ওপর হামলা চালান। এ সময় হামলাকারীরা হাতুড়ি দিয়ে আঘাত করে কেতাব বিভাগের ১০ ছাত্রকে আহত করেন। এতে মাদরাসাছাত্রদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে কেতাব বিভাগের ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মাদরাসা কর্তৃপক্ষ।

হামলার শিকার হাফেজ আবু ইউসুফ ও হাফেজ মো. সোয়াইব জানান, শিক্ষক মানিক ব্যাপারী ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি শাহজাহান প্যাদা ঘটনা ভিন্নখাতে নিতে হামলার শিকার ছাত্রদের বিরুদ্ধে এখন জঙ্গি তৎপরতাসহ বিভিন্ন কথা রটিয়ে বেড়াচ্ছেন।

মাদরাসার মুহতামিম মুফতি আমিনুল ইসলাম বলেন, হামলায় কেতাব বিভাগের ১০ ছাত্র আহত হয়েছেন। আহতদের মধ্যে হাফেজ জাহিদুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । এ ঘটনায় মাদরাসার সব ছাত্রদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

অভিযুক্ত শিক্ষক মানিক ব্যাপারী বলেন, আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। কেতাব বিভাগের দুই ছাত্র বেয়াদবি করার কারণে তাদের বকাঝকা করা হয়। এতে কেতাব বিভাগের অন্য ছাত্ররা সংঘবদ্ধ হয়ে আমার মামা মাদরাসা পরিচালনা কমিটির সভাপতির বাড়িতে হামলার চেষ্টা চালালে প্রতিরোধ করা হয়।গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান, বার্থী উলূমে দিনিয়া কওমী মাদরাসার কেতাব বিভাগের কয়েকজন ছাত্রকে মারধরের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network