গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

আপডেট: August 12, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

 

শামীম মীর গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম জুলফিকারের ওপর সন্ত্রাসী হামলার ১০ দিন অতিবাহিত হলেও প্রধান আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এর প্রতিবাদে এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে গৌরনদী মডেল থানার প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা।

 

আজ ১২ই আগস্ট ১০:৩০ মিনিট সকালে গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি খন্দকার মনির, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক হানিফসহ মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে সাংবাদিক নেতারা বলেন, “সাংবাদিক এস এম জুলফিকারের ওপর বর্বরোচিত হামলার ১০ দিন পেরিয়ে গেলেও মামলার প্রধান আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ প্রশাসন তাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি, যা অত্যন্ত আশঙ্কাজনক ও দুঃখজনক।”

 

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন,  প্রধান আসামিসহ হামলায় জড়িত সকলকে গ্রেপ্তার করা না হলে আরও কঠোর ও টানা আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

 

কর্মসূচিতে গৌরনদী প্রেসক্লাব, বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় দৈনিক এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। প্রতিবাদ সভা শেষে সাংবাদিক নেতারা গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান।

 

উল্লেখ্য, গত ২/৮/২০২৬ইং তারিখ সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক এস এম জুলফিকার। ওই ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত মূল অভিযুক্তকে আইনের আওতায় আনতে পারেনি পুলিশ।

 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network