শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল গাজীপুরের ৩ কলোনি

আপডেট: May 8, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুরে প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে তিন কলোনির অন্তত ২৪টি কক্ষ।

আজ শনিবার (৮ মে) সকালে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সকালে সিলিন্ডার গ্যাসে রান্না করছিলেন জসিম উদ্দিন ইকবাল কলোনির ভাড়াটিয়া তুহিনের স্ত্রী। হঠাৎ সিলিন্ডারটির লিকেজ থেকে আগুন জ্বলে ওঠে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের সজল ও সাইদুল ইসলামের কলোনিতেও। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে কলোনির বেশির ভাগ কক্ষ তালাবন্ধ থাকায় ভাড়াটিয়াদের টিভি, ফ্রিজ, তৈজসপত্রসহ মালামাল পুড়ে গেছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম বলেন, আগুনে তিনটি কলোনির অন্তত ২৪টি কক্ষের ভেতরের মালামাল পুড়ে গেছে। তদন্তের পর জানা যাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network