১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

ঘরে বসে দোষ না খুঁজে বিএনপিকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

আপডেট: এপ্রিল ১৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
অনলাইন ডেস্কঃ তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের এক-তৃতীয়াংশের বেশি মানুষকে সরকার এই সংকটকালীন সময়ে সহায়তা দিচ্ছে। কিন্তু বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে বিদেশি লবিস্টদের পেছনে লাখ লাখ ডলার খরচ করছে। দলটিকে ঘরে বসে সরকারের দোষ না খুঁজে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তথ্যমন্ত্রী।
 
আজ রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে দেওয়া ভিডিও বক্তব্যে বিএনপির উদ্দেশে তিনি আরো বলেন, তাদের সিনিয়র নেতারা ক’দিন ধরে নানা বক্তব্য দিচ্ছেন। কিন্তু তারা জনগণের পাশে কোথায়! শহরে-গ্রামে কোথাও তাদের নেতা-কর্মীরা জনগণের পাশে নেই৷ তারা শুধু ঢাকা শহরে কয়েকটা লোক দেখানো ফটোসেশনে ব্যস্ত আর সেই ফটোসেশন করতে গিয়ে সরকারের বিরুদ্ধে কথা বলা ছাড়া আর কিছু নেই।
ত্রাণের অনিয়ম, চাল চুরির বিষয়ে মন্ত্রী বলেন, এই অনিয়ম সরকারের পুলিশই উদঘাটন করেছে এবং তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে, বেসরকারি পুলিশ নয়। বাংলাদেশে সিটি কর্পোরেশন- জেলা-উপজেলা-ইউনিয়ন পরিষদ পর্যায় পর্যন্ত সবমিলে ৭২ হাজারের মতো স্থানীয় সরকার প্রতিনিধি রয়েছে। এরমধ্যে ৪৫টি মামলা হয়েছে, স্থানীয় সরকার ১ জন চেয়ারম্যান ও ২ জন মেম্বারকে বরখাস্ত করেছে, যা আনুপাতিক হারে ২ হাজারের মধ্যে একটি ঘটনা, যদিও একটি ঘটনাও কাম্য নয়। প্রধানমন্ত্রী বলেছেন, এধরণের অনিয়মের সাথে জড়িতদের আগে মোবাইল কোর্টে বিচার হবে, পরে নিয়মিত মামলা।
তথ্যমন্ত্রী বলেন, যখন স্কুল ছুটি দেওয়ার প্রয়োজন ছিল দেওয়া হয়েছে। যখন যেখানে লকডাউন প্রয়োজন দেওয়া হয়েছে। জনগণকে এই ভাইরাস সম্পর্কে সচেতন করার জন্য সরকারের পক্ষ থেকে নানাবিধ পদক্ষপে গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দিয়ে জনগণের প্রতি যে আহ্বান জানিয়েছেন, জনগণ সে আহ্বানে সাড়া দিয়ে কার্যত ঘরের মধ্যেই অবস্থান করছেন। ড. হাছান বলেন, বাংলাদেশে এখনও অনেক দেশের থেকে অবস্থা ভালো আছে। তাই বলে সরকার প্রশান্তির ঢেকুর তুলছে না। সরকার যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুতি গ্রহণ করেছে।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network