ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় দশমিনায় ১৩০টি সাইক্লোন প্রস্তুত

আপডেট: May 19, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

 

 

সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।
করোনার এই মহাদুর্যোগের মধ্যে ঘূর্নিঝড় ‘আম্ফান’ আরেক অসিন সংকেত হয়ে দেখা দিয়েেেছ উপকূলীয় পটুয়াখালীর দশমিনায়। ঝড়ের আগমূহুর্তে আবহাওয়ার গুমটভাব ঠিক যেন ২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়স্কির সিডরের সেই ভয়াবহতার কথা মনে করিয়ে দিচ্ছে। আবহাওয়া অধিদপ্তর থেকে প্রচারিত সাত নম্বর বিপদ সংকেতের খবর শুনে উৎকণ্ঠা আরো বাড়ছে মানুষরে মাঝে। সোমবার শেষ বিকালে উপজেলা প্রশাসনের মাধ্যমে মাইকিং করে সকল জনসাধারণকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রস্তুত নিতে বলা হয়েছে।
এদিকে, ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে যাতে জান-মান রক্ষা পায় সেজন্য উপজেলা প্রশাসন আগাম প্রস্ততি নিয়ে রেখেছে।উপজেলার ১৩০টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণরোধে ওই সব সাইক্লোন শেল্টারে আশ্রিতদের সামাজিক দূরত্ব নিশ্চিত ও স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করা য়েছে।
উপজলো নির্বাহী র্কমর্কতা (ইউএনও) মোসাঃ তানিয়া ফেরদৌস জানান, ঘূর্নিঝড় আম্ফান মোকাবেলায় উপজেলার ৭টি ইউনয়িনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মিটিং করে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। উদ্ধার তৎপরতা, প্রাথমিক চিকিৎসা ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য স্বেচ্ছাসেবক এবং মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। এ ছাড়া উপজেলার মোট ১৩০টি সাইক্লোন শেল্টারে আনুমানকি ৩৫ হাজার আশ্রিতদের প্রাথমিক খাদ্য সহায়তার জন্য পর্যপ্ত চিড়া, গুড়, পানি এবং মোমবাতি মজুদ রাখা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network