শিরোনাম
হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব বরগুনা পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, গ্রেপ্তার ৭ তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১

ঘূর্ণিঝড় ইয়াশ: পটুয়াখালীর ৯ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৮ হাজার মানুষ

আপডেট: May 25, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ, পটুয়াখালী: ঘূর্ণিঝড় ইয়াশ’র প্রভাবে পটুয়াখালীর নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। সকাল থেকে শুরু হওয়া জোয়ারে অনেক এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।
কলাপাড়া উপজেলার লালুয়ার ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারে পানি প্রবেশ করে ৯টি গ্রাম পুরোপুরি প্লাবিত হয়েছে। এতে করে ওই এলাকার প্রায় আট হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। এছাড়া রাঙাবালী উপজেলার বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে পটুয়াখালী শহরের জেলা পরিষদ এলাকায় শহররক্ষা বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে পড়ার আশঙ্কায় ওই এলাকার কয়েক হাজার মানুষ আতঙ্কে রয়েছেন।
গতবছর ঘূর্ণিঝড় আম্পানের সময় বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হলেও পানি উন্নয়ন বোর্ড বাঁধটি সংস্কারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি বলে অভিযোগ স্থানীয়দের।
পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হালিম সালেহীন বলেন, ‘সকাল সাড়ে ১০টায় বিপদসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্লাবিত হয়েছে। আমরা খোঁজখবর রাখছি। কলাপাড়ায় ভাঙা বেড়িবাঁধ দিয়ে কিছু এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। পটুয়াখালী শহরের কলেজরোড এলাকায় আমাদের লোক পাঠানো হয়েছে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network