১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

চরফ্যাশনে ইউএনওর কাছে সুবিধা বঞ্চিতদের তালিকা হস্তান্তর

আপডেট: জুলাই ২৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

এম লোকমান হোসেন, নিজস্ব প্রতিবেদক : ভোলার চরফ্যাশনে উপজেলা জলবায়ু ফোরাম কর্তৃক উপকূলীয় এলাকায় তৃণমূলের সুবিধা বঞ্চিত হতদরিদ্রদের একটি তালিকা তৈরী করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন এর কাছে রবিবার তার কার্যালয়ে তালিকা হস্তান্তর করেন উপজেলা জলকায়ু ফোরামের সভাপতি এম আবু সিদ্দিক।এসময় আরও উপজেলা জলবায়ু ফোরামের সিনিয়র সহ সভাপতি মনির আসলামী,কার্যনির্বাহি সদস্য মোঃ আমিনুল ইসলাম, সোহেব চৌধুরী ও মোঃ তরিকুল ইস উপম্হিত ছিলেন করোনাকালে কর্মহীন অসহায় ও হত দরিদ্র জনগোষ্ঠীকে সরকার ও ব্যক্তিপর্যায়ে অব্যাহত ত্রাণ সহায়তা দেয়ার পরে যেসকল দরিদ্রমানুষ কোন ত্রান-সাহায়তা পায়নি এমন ব্যক্তিদের খুঁজে নীলকোমল,নুরাবাদ,এওয়াজপুর,রসুলপুর,জাহানপুর,আসলামপুর ও চর-মাদ্রাজ ইউনিয়নের ১শ ৬৩ জনের একটি তালিকা উপজেলা সির্বাহি কর্মকর্তার নিকট হস্তান্তর করে উপজেলা জলবায়ু ফোরাম।তালিকা প্রণয়নে সার্বিক সহযোগিতা করে কোস্ট ট্রাস্ট।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন উপজেলা জলবায়ু ফোরামের মানবিক সহায়তামুলক তালিকা প্রণয়নের সঙ্গে জড়িতদের ধন্যবাদ জানান। তিনি বলেন আসন্নঈদের আগে সরকারের খাদ্যসহায়তা বিতরনকাজে এই তালিকাকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে আলোচনা করে সমন্বয় করে জলবায়ু ফোরামের তালিকাকে অগ্রাধিকার দেয়ার চেস্টা করবো।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network