চরফ্যাশনে ইউনিয়ন সংরক্ষণ কমিটি গঠনে পরামর্শ সভা অনুষ্ঠিত

আপডেট: September 17, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

 

এম লোকমান হোসেন, নিজস্ব প্রতিবেদক : “ইউএসএআইডি ইকোফিশ-২” প্রকল্পের আওতায় ইউনিয়ন সংরক্ষণ কমিটি গঠন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কুকরি-মুকরি ইউনিয়নের বন বিভাগের রেস্ট হাউজে এ সভা অনুষ্ঠিত হয়।

কুকরি মুকরি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ্য আবুল হাশেম মহাজনের সভাপতিত্বে ও ওয়ার্ল্ডফিশ আইইউসিএন প্রতিনিধিদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, ইকোফিশ-২ এর বিজ্ঞানি ড. হেদায়েত উল্ল্যাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার সহ ইউনিয়নের মৎস্য সম্পদের সঙ্গে জড়িত পেশাজীবিরা উপস্থিত ছিলেন।

সভায় সরকার ঘোষিত নিঝুম দ্বীপের সামুদ্রিক সংরক্ষিত এলাকায় মৎস্য সম্পদের সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বিভিন্ন কার্যক্রম ব্যবস্থাপনার জন্য একটি কমিটি গঠন করার প্রস্তাব করা হয়। এছাড়াও কমিটি কিভাবে কার্যক্রম পরিচালনা করবে সে বিষয়েও অংশগ্রহনকারীদের মধ্যে মুক্ত আলোচনা করা হয়। পরে ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজনকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয় যা পরবর্তীতে সরকারী গেজেট অনুযায়ী পূর্ণ ইউনিয়ন সংরক্ষণ কমিটি গঠনে সহায়তা করবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মৎস্য অধিদপ্তর,ওয়ার্ল্ডফিশ, আইইউসিএন বাংলাদেশ ও সুশীলনের বাস্তবায়নে “ইউএসএআইডি ইকোফিশ-২’’ প্রকল্প ইতোমধ্যেই ২০১৫ সাল থেকে মৎস্য সম্পদ সংরক্ষণ, জেলেদের জীবনমান উন্নয়ন ও নদী এবং সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষনে দেশের উপকূলীয় জেলাসমূহে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ইকোফিশ-২ প্রকল্প নিঝুম দ্বীপ সামুদ্রিক সংরক্ষিত এলাকায় এ কর্মসূচি সহ নতুনভাবে সুনীল- অর্থনীতি বা ব্লু-ইকোনমি নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network