১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার বাকেরগঞ্জের চরসমদি বালিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ প্রধানমন্ত্রী’র নির্দেশে ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে সাইফুর রহমান রানা বরিশালের সাবেক এমপি জেবুন্নেসা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার পানছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন চরফ্যাশনে ট্রলিচাপায় মাদরাসাছাত্রী নিহত, মরদেহ নিয়ে সহপাঠীদের বিক্ষোভ আমতলীতে শ্রমিকদল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা অবৈধভাবে পণ্য তৈরি করে বাজারজাত করায় লাখ টাকা জরিমানা মাদক কারবারিকে এআই দিয়ে আর্জেন্টাইন সমর্থককে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ!

চরফ্যাশনে ট্রলিচাপায় মাদরাসাছাত্রী নিহত, মরদেহ নিয়ে সহপাঠীদের বিক্ষোভ

আপডেট: জুলাই ১, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাশন প্রতিনিধি:: ভোলার চরফ্যাশন উপজেলায় পরীক্ষা দিতে যাওয়ার পথে বালুবাহী ট্রলির চাপায় লিয়া বেগম (১৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনার তার সহপাঠীরা বিচারের দাবিতে লাশ কাঁধে নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে।বুধবার (১ জুলাই) সকালে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান টু শশীভূষণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত লিয়া বেগম উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা মো. সফিকুল ইসলামের মেয়ে। সে চেয়ারম্যান বাজার ইসলামিয়া আলিম মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ছিল বলে জানা গেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে লিয়া বেগম পরীক্ষা দিতে মাদ্রাসায় যাচ্ছিল। পথে বালুবাহী ট্রলির চালক নিয়ন্ত্রণ হারিয়ে লিয়াকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। দ্রুতগতির কারণে বালুবাহী ট্রলি নিয়ন্ত্রণ হারায় বলে জানা গেছে।

এদিকে লিয়ার মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে সহপাঠী ও স্থানীয়রা ছুটে আসেন। সহপাঠীরা লিয়ার লাশ নিয়ে সড়ক অবরোধ করে প্রায় আধঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল করেন। এতে বন্ধ হয়ে যায় ওই সড়কের যান চলাচল। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

শশীভূষণ থানা পুলিশের ওসি ফিরোজ আহমেদ বলেন, পরিস্থিতি শান্ত আছে। ছাত্রী নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network